রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

তুরাগে আরাফাত রহমান কোকোর জন্মদিনে দোয়া মিলাদ

বিশেষ প্রতিনিধিঃ
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপি’র আহবায়ক সদস্য সাইদ হাসান সাগরের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে দোয়া মিলাদ ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ পাঁচবিবি সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএসএফ

মঙ্গলবার রাতে তুরাগ ৫৩ নং ওয়ার্ড ধরঙ্গারটেক এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীদের ওপর নানাভাবে নির্যাতন ও কষ্ট দিয়েছে।

এই সময় যারা বিএনপির পাশে ছিল না, তারাই আজ বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। তারা প্রকৃত বিএনপির লোক নয়। তাই আমাদের, যারা প্রকৃত বিএনপি করি, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকেই আগামীতে বিএনপি সরকার গঠন করে দেশের প্রতিটি নাগরিকের সমস্যা সমাধান করব। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আয়োজক সাইদ হাসান সাগরকে ধন্যবাদ জানান।

দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আহমেদ আলী, রিপোর্ট হাসান খন্দকার, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা,

তুরাগ থানা যুবদল নেতা মাসুদ রানা সম্রাট, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজির, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুমনসহ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুম আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়।


More News Of This Category