রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

পাঁচবিবি সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএসএফ

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বুধবার সকালে (১৩ আগস্ট) উপজেলার কয়া সীমান্তের মেইন পিলার ২৮১/৫৪ এস সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশীদের বিজিবির নিকট হস্তান্তর করেন।

আরও পড়ুনঃ বীরগঞ্জে কে এই রফিকুল ইসলাম? জাল সার্টিফিকেটে ২৩ বছরের শিক্ষকতা
বিজিবি সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২আগস্ট) সন্ধ্যায় জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া সীমান্তের মেইন পিলার ২৮২/৪৩-এস থেকে ৮০০ গজ ভারতীয় অভ্যন্তরে ৫ বাংলাদেশীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটককৃতরা হলেন খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের পুত্র মুরাদ মোড়ল(৩৪), সুরাদ মোড়লের স্ত্রী সাগরিকা বেগম(২৫), সরাদ মোড়লের পুত্র রমজান মোড়ল(৮), মুরাদ মোড়লের পুত্র মুসকান(৫) ও মেয়ে আমেনা (২)। তারা একই পরিবারের সদস্য।

বিজিবি আরো জানায়, তারা ২০২০ সালে ভারতের কেরেলা রাজ্যের এর্নাকুলাম নামক স্থানে একটি ভাংচাড় দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। অবৈধ দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর দৌলা, পিএসসি, জিও বলেন, “আটককৃতদের গ্রহণের পর প্রক্রিয়াগত ভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে”।


More News Of This Category