বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মধুপুরে ঔষধ কোম্পানি প্রতিনিধি, খুচরা ও পাইকারি ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে বালাই নাশক এর সুষ্ঠ ব্যবহার ও বাজারজাত করনের লক্ষে খুচরা, পাইকারী ডিলার, ও কোম্পানির প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার(১২ আগস্ট) বিকেলে মধুপুর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ ।

এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজনি নুর রাত্রী,উপসহকারি কৃষি কর্মকর্তাগন সহ চার শতাধিক ডিলার, আনারস চাষী সহ সুধী মহল।

মতবিনিময় সভায় আনারসের আগাম ফলন, আনারসের সাইজ বড় করনের জন্য ব্যাপক হারে মাত্রাতিরিক্ত কেমিক্যাল রাসায়নিক ঔষধ ব্যবহার যাতে না করা হয় সে বিষয় নিয়ে ব্যপক আলোচনা করা হয়। মধুপুরের ঐতিহ্য আনারস যাতে ধ্বংস না হয় সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সারাদেশে মধুপুরের আনারসের সুনাম ছড়িয়েছে এর রসালো স্বাদ ও সুগন্ধে।
ইতিমধ্যে মধুপুরের আনারস জিআই পণ্যের স্বীকৃতি লাভ করেছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ও কৃষক অধিক লাভের আশায় মধুপুরের ঐতিহ্য আনারসকে ধ্বংস করছে।

আরও পড়ুনঃ বান্দরবানে জমকালো আয়োজনে “দুবাই জোন” শো-রুম এর শুভ উদ্বোধন

আনারসের আগাম ফলনসহ সাইজ বড় করবার জন্য ব্যাপক হারে মাত্রাতিরিক্ত কেমিক্যাল রাসায়নিক ঔষধ ব্যবহার করছে । মধুপুরের আনারসের ঐতিহ্য ও সুনাম রক্ষায় মধুপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ঔষধ কোম্পানি প্রতিনিধি, খুচরা ও পাইকারি ৪০০ এর অধিক ডিলার এ মত বিনিময় সভায উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন বালাইনাশকের ক্ষতিকারক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও জানান , ঐতিহ্য রক্ষার স্বার্থে কোন ছাড় নয়।

আইনের বিরুদ্ধে কাজ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


More News Of This Category