রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪,কর্তৃক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ 
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার মানসিক প্রতিবন্ধীকে চুরির সন্দেহে মারপিট করে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ১০ মে ২০২৫খ্রিঃ মানসিক প্রতিবন্ধি ভিকটিম বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পর হঠাৎ মানসিক সমস্যার কারনে রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় বোনের বাড়ি থেকে বের হয়ে যায়। কয়েক ঘন্টা হাটার পর ক্লান্ত হলে গভীর রাতে থাকার জন্য সে আশ্রয় খুজতে থাকে।

একপর্যায়ে পাগলা থানাধীন বাইলনা টেকপাড়াস্থ বিবাদী এনামুল হক এর গোয়ালঘর খোলা পেয়ে সেখানে আশ্রয় নেয়। সেখানে ভিকটিম আবোল তাবোল কথা বলে পাগলামী করলে বিবাদী টের পায় এবং চোর সন্দেহ করে আশপাশের লোকজনদের খবর দেয়। বিবাদী সহ অজ্ঞাতনামা বিবাদীগন দেশীয় অস্ত্র দিয়ে গুরুত্বরভাবে আঘাত করে এবং ভিকটিমকে বাশের খুটিতে বাধিয়া রেখে চলে যায়।

আরও পড়ুনঃ পাঁচবিবিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আশপাশের লোকজন ঘটনাস্থলে আসিয়া ভিকটিমকে অচেতন ও গুরুতর আহত অবস্থায় পেয়ে উদ্ধার করতঃ দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ১১ মে ২০২৫ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে।

পরবর্তীতে ভিকটিমের ভাই মোঃ হাবিবুর রহমান ( ৪৯) বাদী হয়ে ময়মনসিংহ জেলার পাগলা থানায় হত্যা মামলা দায়ের করেন।যার মামলা নং-০৫, তারিখ-১৩ মে ২০২৫খ্রি:, ধারা-৩০২/৩৪, পেনাল কোড -১৮৬০। ঘটনার পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।

এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর সহযোগীতায় ০৫ আগষ্ট ২০২৫ খ্রি. অনুমান ১৮:৪০ ঘটিকায় গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা হতে এজাহার নামীয় প্রধান আসামী মোঃ এনামুল হক (৩২), জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ময়মনসিংহ জেলার পাগলা থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category