রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরে মাদ্রাসা ও বসতবাড়ি জবর দখল প্রতিবাদে “সংবাদ সম্মেলন”

নরসিংদী প্রতিনিধিঃ 
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর উপজেলার কামালপুর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে মাদ্রাসা ও বসতবাড়ি জবরদখলকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, স্থানীয় এক মাদ্রাসার প্রতিষ্ঠাতা আনোয়ার সিরাজীর স্ত্রীকে কুপ্রস্তাব দেন ওই মাদ্রাসারই শিক্ষক ইব্রাহিম মাওলানা।

অভিযোগ অনুযায়ী, প্রস্তাবে রাজি না হওয়ায় ইব্রাহিম মাওলানা ও তার সহযোগী আকরামসহ ২১ জন মিলে মব জাস্টিসের মাধ্যমে জোরপূর্বক দখলে নেন সিরাজী পরিবারের বসতবাড়ি ও প্রতিষ্ঠিত মাদ্রাসা।

আরও পড়ুনঃ উলিপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকীতে জামায়াতের গণমিছিল

আনোয়ার সিরাজী ২১ জনের নাম উল্লেখ করে ইতোমধ্যে আদালতে মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে সিরাজী ও তার পরিবার জানান, দীর্ঘদিন ধরে বিচার না পাওয়ায় তারা চরম হতাশায় ভুগছেন। দ্রুত প্রশাসনিক পদক্ষেপ ও ন্যায়বিচার না পেলে তারা সপরিবারে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।


More News Of This Category