রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

আশুলিয়া থানায় নতুন গতি: অফিসার ইনচার্জ মোঃ আব্দুর হান্নানের নেতৃত্বে স্বস্তি ফিরছে এলাকাবাসীর মধ্যে

নিজস্ব প্রতিবেদক মোঃ জাহিদুর রহমান জাহিদ
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক মোঃ জাহিদুর রহমান জাহিদঃ

দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী তৎপরতায় অতিষ্ঠ ছিল আশুলিয়া এলাকার সাধারণ মানুষ। তবে সম্প্রতি আশুলিয়া থানার দায়িত্ব গ্রহণের পর থেকে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর হান্নান এলাকাবাসীর মাঝে নতুন আশার আলো দেখিয়েছেন। তার কঠোর অবস্থান ও সৎ নেতৃত্বে এলাকায় ফিরে আসছে স্বস্তি ও শৃঙ্খলা

।
জানা গেছে, দায়িত্ব নেওয়ার পরপরই তিনি আশুলিয়ার বিভিন্ন স্পর্শকাতর ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত টহল ও অভিযানের ব্যবস্থা নেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে ইতিমধ্যেই বেশ কিছু সফল অভিযান পরিচালনা করেছেন তিনি। এছাড়া থানার সেবাকে জনবান্ধব করার লক্ষ্যে ভুক্তভোগীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য একটি কার্যকর কুইক রেসপন্স টিমও গঠন করেন।

আরও পড়ুনঃমাদক সম্রাজ্ঞী পারুল এখন ধরা ছুওয়ার বাহিরে
এলাকাবাসী বলছেন, “ওসি হান্নান স্যার দায়িত্ব নেওয়ার পর থানা যেন সত্যিকার অর্থেই সাধারণ মানুষের নিরাপত্তার আশ্রয়স্থলে পরিণত হয়েছে। আগের মতো থানায় গেলে কেউ হয়রানির শিকার হন না।”
স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন, তার নেতৃত্বে আশুলিয়ায় অপরাধ প্রবণতা কমেছে এবং প্রশাসনের সঙ্গে জনগণের দূরত্বও কমে এসেছে।

ওসি মোঃ আব্দুর হান্নান বলেন, “আমি আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো আপস করি না। জনগণকে সঙ্গে নিয়েই অপরাধমুক্ত আশুলিয়া গড়ার চেষ্টা করছি। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান পরিষ্কার।”
আশুলিয়া থানার এই অফিসার ইনচার্জের সাহসিকতা, সততা ও দায়িত্বশীলতা এখন এলাকাবাসীর মধ্যে আশার প্রতীক হয়ে উঠেছে।


More News Of This Category