সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

ক্যান্টনমেন্ট থানা বিএনপি’র কার্যালয়ের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক -
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক –

ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন ক্যান্টনমেন্ট থানা বিএনপি’র কার্যালয় ৩০,জুলাই বুধবার সন্ধ্যায় ক্যান্টনমেন্ট এর মানিকদীতে উদ্বোধন করা হয়।

অত্যন্ত আনন্দমুখর এই উদ্বোধনী অনুষ্ঠানেের মিলিত হন ক্যান্টনমেন্ট থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির অন্যতম নেতা বিল্লাল হোসেন ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য রেজাউল করিম ফাহিম,ও মাহাবুবুর রহমান।

আরও পড়ুনঃ রাজবাড়ীতে ৩১ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর উত্তর বিএনপির সদস্য হান্নানুর রহমান ভূঁইয়া হান্নান,তিনি বলেন সাংগঠনিক আলোচনা কিংবা দিকনির্দেশনা দেওয়ার জন্য স্থানীয় নেতাকর্মীদের আবদারের ভিত্তিতে আমরা এই কার্যালয়টি করার সিদ্ধান্ত নিয়েছি,আমাদের এই দলীয় কার্যালয়ের মূল লক্ষ্য হচ্ছে সাংগঠনিক কার্যক্রম কে আরো গতিশীল করা।

তিনি আরো বলেন সকল নেতৃবৃন্দের প্রতি আমি আবেদন জানাই আপনার এখানে বসে এমন কোন কাজ করবেন না যাতে করে আমাদের দলের দুর্নাম হয়। কারণ বিএনপির রাজনীতি হচ্ছে দেশ ও জনগণের সেবা করার জন্য, তবে খেয়াল রাখবেন কোন স্বৈরাচারের দোসর যেন এই অফিসে আসতে না পারে।


More News Of This Category