শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

গাইবান্ধায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
গাইবান্ধায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

মাদক থেকে মুক্তি চাই, সুস্থ সমাজ গড়তে চাই”—এই প্রতিপাদ্যে আজ ২৬ জুন (বুধবার) গাইবান্ধা জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

দিনটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. মুরসালিন, প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শিক্ষা কর্মকর্তা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ ফ্যাসিস্ট আচরণ ও দায়িত্ব এড়ানোর অভিযোগ: সাদুল্লাপুর ইউএনওকে ঘিরে ফেসবুকে সমালোচনার ঝড়

বক্তারা বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ এক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার, সমাজ এবং জাতিকে ধ্বংস করে দিতে পারে। মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হবে। এজন্য পারিবারিক, সামাজিক ও প্রশাসনিকভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে মাদকবিরোধী শপথগ্রহণ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী দেয়ালিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দিবসটি ঘিরে গাইবান্ধা জেলাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতার জোরালো বার্তা।


More News Of This Category