পার্বতীপুরে নেশার টাকার জন্য মামা কর্তৃক ৪ মাস বয়সী ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি,
ঠাকুরগাঁও থেকে
মোফাজ্জল হোসেন।
মামা গ্রেফতার
মাদকাসক্তদের মনে “কে আপন কে পর” এই মানবিকতা কখনোই থাকে না। তার আর একটি নির্মম উদাহরন সৃষ্টি করলো পুলিশের কাছে গ্রেফতার হওয়া জিয়ারুল ইসলাম (২৩)। পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে এই জিয়ারুল।
নেশার টাকা জোগাড় করতে নিজের ৪ মাস বয়সী শিশু ভাগিনা মাহিন ইসলামকে চুরি করে মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করে দেয় অন্যত্র।
ঘটনাটি ঘটে গত ৪ অক্টোবর(রবিবার) রাত সাড়ে ১২টার দিকে।
জিয়ারুল শিশুটিকে ঘুমন্ত অবস্থায় চুরি করে নিয়ে যায় দিনাজপুর জেলা সদরের ৮নং নিউ টাউনের মাতা সাগর এলাকায়। সেখানকার মিলন নামের এক ব্যক্তির নিকট ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়া হয় শিশুটিকে।
অনেক খোজাখুজির পর শিশুটির খোজ পাওয়া গেলে ৯৯৯ এ কল করা হলে দিনাজপুর সদর থানা ও পার্বতীপুর মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করতে তৎপর হন।
মোমিনপুর ইউনিয়নের মেম্বার দুলাল জানায়, দিনাজপুর সদর থানা পুলিশ স্থানীয় লোক মারফত মিলনের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেন।
এরপর শিশুটিকে বাড়িতে নিয়ে আসা হয়।
এদিকে শিশুটির নানী ও তার মায়ের সন্দেহ হলে খোজ খবর নিয়ে জানতে পারেন, শিশুটির মামা জিয়ারুল ইসলামই তাকে চুরি ও অপহরন করে বিক্রি করেছে।
এরপর পরিবারের লোকজন গ্রামবাসীর সহায়তায় জিয়ারুলকে গত ৫ অক্টোবর(সোমবার) রাত ১টা ৩০ মিনিটের সময় আটক করে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, অপহৃত শিশুর মা মনিরা শিশুটিকে নিয়ে বেশ কয়েকদিন যাবত চন্দ্রপুর গ্রামে শিশুটির নানির বাড়িতে অবস্থান করছিল। গত ৪ অক্টোবর নিজ মামা জিয়ারুল কর্তৃক শিশুটি অপহৃত হয়। শিশুটি পাচার ও চুরির অভিযোগে জিয়ারুল ইসলাম ও মিলনসহ অজ্ঞাত নামা অনেককেই আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৬।
তিনি জানান, মাদকাসক্ত মামা কর্তৃক শিশুটি অপহৃত হলেও এই ঘটনার সাথে একাধিক মানব পাচার সিন্ডিকেট জড়িত থাকতে পারে। তাই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। সকল অপরাধীদের গ্রেফতারও নিশ্চিত করা হবে।