মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ)খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত বৃহস্পতিবার (৪ জুন) তেরখাদা উপজেলা সফর করেছেন। দিনব্যাপী এ সফরে তিনি প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, ত্রাণ বিতরণ এবং জনসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সফরের শুরুতে জেলা প্রশাসক তেরখাদা থানা পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা পৌঁছে দিতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তঃবিভাগীয় সমন্বয় ও দায়িত্বশীলতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে উপজেলা ভূমি অফিস চত্বরে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এরপর ভূমি অফিস পরিদর্শন করে ভূমিসেবা প্রত্যাশীদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী সফরে তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রমের খোঁজখবর নেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অশীশ সরদার, উপজেলা প্রকৌশলী ভাস্কার মৃধা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ তালহা আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার, তেরখাদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সংশ্লিষ্টদের মতে, জেলা প্রশাসকের এ সফর তেরখাদা উপজেলার প্রশাসনিক কার্যক্রমে আরও গতি সঞ্চার এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


More News Of This Category