সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline :
জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে লালমনিরহাটে দোয়া ও খাবার বিতরণ। নিউইয়র্কে ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র অষ্টম শাখা চালু করলো । দুলাভাইয়ের সাথে বাড়ি ফেরার পথে ঝরল তরুণীর প্রাণ, পুলিশ সদস্য আহত। ঈদকে কেন্দ্র করে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ফুলবাড়ী সীমান্তে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ। তেঁতুলিয়ায় নদীতে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু। কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে অবৈধ জুয়ার আসর। অর্ধকোটি টাকায় ঐতিহ্য রক্ষার মহৎ উদ্যোগ: গার্ড পরিবারের অর্থায়নে সংস্কার হচ্ছে ১৯৪০ সালের ভরতখালী উচ্চ বিদ্যালয়। তিস্তামুখ-বাহাদুরাবাদ সেতুর দাবিতে ফুলছড়িতে হাজারো মানুষের মানববন্ধন।

Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে চলছে বর্ণাঢ্য ধর্মীয় মহোৎসব। ৪০ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম যোগ্য অনুষ্ঠান রাধা-গোবিন্দের লীলা কীর্তনকে ঘিরে মন্দির প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
মঙ্গলবার (৫ মে) মহোৎসব পরিদর্শনে আসেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আখতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। এ সময় তারা মন্দিরের সার্বিক আয়োজন ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে অতিথিরা বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সুষ্ঠুভাবে মহোৎসব সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠান অব্যাহত থাকবে এবং সকল ধর্মপ্রাণ ভক্তদের অংশগ্রহণে এ মহোৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।


More News Of This Category