আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।
নিউজ ডেস্ক , বাংলার সংবাদ ।
গৌরনদী খাঞ্জাপুর ভূরঘাটায় আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যে বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫:৩০ টার দিকে গৌরনদী উপজেলা খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি,র নেতৃত্বে আওয়ামিলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়।মিছিলে অংশ গ্রহন করেন খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিছিল টি শুরু হয়। ভূরঘাটা বাস স্ট্যান্ড থেকে শুরু করে ভূরঘাটা পরিবহন কাউন্টার ঘুরে বাসস্ট্যান্ডে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদার সঞ্চালনায় বক্তৃতা রাখেন।মোঃ ফজলুল সরদার গৌরনদী উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক,খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সহ গৌরনদী উপজেলা বিএনপি,র সদস্যগণ এবং খাঞ্জাপুর গৌরনদী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।বক্তৃতায় নেতৃবৃন্দগন বলেন আওয়ামিলীগ ফ্যাসিবাদীদল,আওয়ামিলীগ স্বৈরাচার স্বৈরাচারী দল, আওয়ামিলীগ গণহত্যাকারীদল।আওয়ামিলীগ বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি করছে। তার বিচার আমরা চাই। আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে হুশিয়ার দিয়ে বলেন, পুনরায় এ ধরনের দুঃসাহস দেখালে আপনাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। বক্তারা আওয়ামী লীগের বিগত দিনের দুঃশাষনের কথা তুলে ধরে তাদের রাজনীতি হতে নিষিদ্ধ করা এবং কঠিন শাস্তি দাবি করেন