শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Headline :
বগুড়া গাবতলীর সাবেক ছাত্রনেতা শাকিল আজ অবহেলিত। পাশে নেই কেউ। সাতলা পশ্চিম পাড়ায় দুই ব্যক্তিকে অপহরণের পর আহত অবস্থায় উদ্ধার। বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড। দৌলতপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা ও অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভায় মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- মোঃ শাহিনুল ইসলাম। মুন্সিগঞ্জকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন: পরামর্শ সভা। গজারিয়ায় কোরআনের পাখিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল। রমজানের ছুটিতে বিপথে কিশোররা: মোবাইল গেম, জুয়া ও মাদকের ছোবল। হবিগঞ্জ জেল কারাগারে হাজতির মৃত্যু।

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, | ১০ মার্চ ২০২৬

পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার লক্ষ্যে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর ও টঙ্গী এলাকায় ভ্রাম্যমাণ পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় ‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’।

আজ মঙ্গলবার (১০ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা আব্দুল্লাহপুর টঙ্গী সহ বিভিন্ন পয়েন্টে এই মানবিক ও ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করে। সংগঠনের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ,বাসের যাত্রী ও কর্মব্যস্ত পথচারীর হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

মানবিক এই আয়োজনে সংগঠনের সভাপতি এ কে এম আজিজুল হক বলেন “ইসলাম মানবতার ধর্ম। রমজানে আমাদের ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চর্চা বাড়ানো প্রয়োজন। মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই শ্রম সার্থক।”

সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল বলেন “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ভ্রাতৃত্বের এক সেতুবন্ধন তৈরি করতে চাই।”

সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী বলেন “উত্তরা আব্দুল্লাহপুর ও টঙ্গী রেল স্টেশন এলাকার পথচারী ও সাধারণ মানুষ রোজাদারদের কষ্ট লাগবের জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করি।”

ইফতার বিতরণের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সদস্যরা উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সাফল্য কামনা করেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানা ও সিনিয়র সাংবাদিক মোঃ মোস্তাকিম খান।

কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম বিল্লাহ শিশির, মোঃ আলমগীর হোসেন, কাজী আশরাফুল আলম, মোঃ ফিরোজ সাহাদাত প্রমুখ

সংগঠনটির পক্ষ থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান বলেন, আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category