সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

৭২ ঘণ্টায় ৪,৯৫০ পিস ইয়াবা উদ্ধার, বালিয়াডাঙ্গী থানায় গ্রেপ্তার ৭ বালিয়াডাঙ্গী প্রতিনিধি:

Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

৭২ ঘণ্টায় ৪,৯৫০ পিস ইয়াবা উদ্ধার, বালিয়াডাঙ্গী থানায় গ্রেপ্তার ৭

বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে গত ৭২ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে মোট ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় এবং বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের চৌকস দলগুলো এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, ২২ আগস্ট ২০২৬ রাত ৪টা ১৫ মিনিটে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

এর আগে ২১ আগস্ট বেলা ১২টা ৩৫ মিনিটে পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ১৯ আগস্ট সকাল ৮টা ২৫ মিনিটে পরিচালিত আরেকটি অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সব মিলিয়ে তিনটি অভিযানে ৪,৯৫০ পিস ইয়াবা উদ্ধার এবং ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে বালিয়াডাঙ্গী থানা পুলিশের এমন ধারাবাহিক সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

মাদকের বিরুদ্ধে কার্যকর ও ধারাবাহিক অভিযান পরিচালনার জন্য বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মহোদয়সহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। মাদকমুক্ত বালিয়াডাঙ্গী গড়তে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।


More News Of This Category