সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

২৫ বছর বয়সেই বাগদান সম্পন্ন, শচীন পুত্র অর্জুনের আয় ও সম্পত্তি কত?

নিউজ ডেস্কঃ  / ২৭ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ

গুঞ্জন যেভাবে রটেছিল কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ঘরে আগে সারা টেন্ডুলকারের বিয়ের শানাই বাজার কথা। তবে শুভমন গিলের সঙ্গে সারার প্রেমের গুঞ্জনের সত্যতা মেলেনি। ওদিকে চুপিচুপি প্রেম করে আংটি বদল করে ফেলেছেন শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকার। দ্রুতই তাই শচীনের ঘরে বাজতে যাচ্ছে বিয়ের শানাই। পাত্রী ভেটেরিনারি চিকিৎসক সানিয়া চান্দোক।

সানিয়া ভারতের খ্যাতনামা ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। তাদের হোটেল ও জনপ্রিয় আইসক্রিম ব্যবসা রয়েছে। বাগদত্তা সানিয়া অর্জুনের চেয়ে বয়সে এক বছরের বড়। পশু চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি একজন উদ্যোক্তাও। তার নিজস্ব পোষা প্রাণীর স্কিন কেয়ার ও স্পা সেন্টার রয়েছে।

দীর্ঘদিন ধরেই অর্জুন-সানিয়ার সম্পর্ক ছিল। পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। অনুষ্ঠানে দুই পরিবারের কাছের আত্মীয়স্বজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন। এর আগে অর্জুনের ম্যাচে সানিয়াকে মাঠে দেখা গেছে একাধিকবার। সারা টেন্ডুলকারের সঙ্গেও তার ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে।

আরও পড়ুনঃ গাইবান্ধায় দলিল লেখকদের ৭ দফা দাবি পূরণে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

অর্জুন অবশ্য বাবার মতো আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়াতে পারেননি। ২০২৩ সালে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয় বাঁহাতি অলরাউন্ডারের। ঘরোয়া ক্রিকেটে তিনি এখন গোয়ার হয়ে খেলছেন। আইপিএল থেকে অর্জুন এখনও পর্যন্ত আয় করেছেন ১ কোটি ৪০ লাখ টাকা।

বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকে তিনি বছরে ৩০ লাখ টাকা পান। পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকে আয় করেন আরও প্রায় ১০ লাখ টাকা। সব মিলিয়ে ক্রিকেট থেকে তাঁর বার্ষিক আয় দাঁড়ায় প্রায় ৪০ লাখ টাকার মতো। তবে পারিবারিক সূত্রেই তিনি প্রায় ২২ কোটি টাকার সম্পদের মালিক বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

অর্জুনের এখনও পর্যন্ত নিজের বাড়ি নেই। মুম্বইয়ে ২০০৭ সালে শচীনের কেনা ৩৯ কোটি টাকার ম্যানসনেই থাকেন তিনি। ছোট থেকেই বিলাসবহুল পরিবেশে বেড়ে ওঠা অর্জুনের জীবনযাত্রা তাই নিজের আয়ের সঙ্গে মেলানো কঠিন।

ক্রিকেট ক্যারিয়ারে অর্জুন এখনও পর্যন্ত ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৩২ রান ও ৩৭টি উইকেট নিয়েছেন। ঘরোয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলেছেন ৪২টি ম্যাচ। আইপিএলে তার নামের পাশে আছে ৫ ম্যাচে ৩ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category