বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী

২০টির বেশিগজারিয়ায় মামলার আসামি‘মাদক সম্রাট’ ইয়াসিন গ্রেপ্তার

Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মোঃ দুলাল সরকার :- মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার আনারপুরা জেএমআই ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়াসিন টেঙ্গারচর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের ইম্মত আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অন্তত ২০টির বেশি মামলা রয়েছে। একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, ইয়াসিন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে আনারপুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ইয়াসিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, গজারিয়া উপজেলায় মাদকের বিস্তার রোধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category