সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

১৫ আগস্ট ঘিরে হয়রানিমূলক মামলায় তরুণ সাংবাদিক পারভেজ হাসানকে আসামি করার অভিযোগ।

Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

১৫ আগস্ট ঘিরে হয়রানিমূলক মামলায় তরুণ সাংবাদিক পারভেজ হাসানকে আসামি করার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১৫ আগস্টকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি নাশকতা মামলায় তরুণ সাংবাদিক পারভেজ হাসানকে আসামি করায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

জানা গেছে, সম্প্রতি পীরগঞ্জ থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলায় প্রায় ৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার এজাহারে ৭ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তরুণ সাংবাদিক পারভেজ হাসানকে। স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে তাকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিক মহলের দাবি, পারভেজ হাসান দীর্ঘদিন ধরে পীরগঞ্জ ও ঠাকুরগাঁও অঞ্চলের বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেও দাবি করেন সহকর্মীরা।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে মামলাটি পুনঃতদন্তের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধ করতে কিংবা সমালোচনামূলক সংবাদ প্রকাশের প্রতিশোধ নিতে যদি মামলা ব্যবহৃত হয়, তবে তা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য অশনিসংকেত হয়ে দাঁড়াবে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের জোর দাবি জানিয়েছেন।


More News Of This Category