সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

১০ এপ্রিল থেকে কার্যকর নতুন নির্দেশনা – জ্বালানি তেল সরবরাহে কড়াকড়ি:

Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী প্রতিনিধি সায়েম আলী:
দেশব্যাপী জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন ও অপচয় রোধে সরকার কঠোর নতুন নীতিমালা জারি করেছে, আগামী ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা সাত দফা নির্দেশনায় তেল সংগ্রহ, বিতরণ ও ব্যবহার—সব ক্ষেত্রেই আরোপ করা হয়েছে নতুন বিধিনিষেধ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে যানবাহনের বৈধ কাগজপত্র প্রদর্শনের পাশাপাশি চালকদের পেশাগত পরিচয় নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে এলাকাভিত্তিক সীমাবদ্ধতা আরোপ করে নির্ধারণ করা হয়েছে তেল সংগ্রহের সর্বোচ্চ পরিমাণ।
মোটরসাইকেল চালকদের জন্য বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলকে তেল সরবরাহ করা হবে না। এছাড়া, নিজ উপজেলার বাইরে চলাচলকারী মোটরসাইকেল সর্বোচ্চ ২০০ টাকার এবং সংশ্লিষ্ট উপজেলার অভ্যন্তরে চলাচলকারী মোটরসাইকেল সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি সংগ্রহ করতে পারবে।
গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও একই ধরনের বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস ও থ্রি-হুইলারের চালকদের বৈধ লাইসেন্স ও গাড়ির কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে উপজেলার বাইরের যানবাহন সর্বোচ্চ ২০ লিটার এবং অভ্যন্তরীণ যানবাহন সর্বোচ্চ ৫০ লিটার পর্যন্ত জ্বালানি সংগ্রহ করতে পারবে।
কৃষি খাতের জন্য ডিজেল সংগ্রহেও নতুন শর্ত আরোপ করা হয়েছে। কৃষকদের সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্র প্রদর্শন ছাড়া ডিজেল সরবরাহ করা হবে না বলে নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে।
জ্বালানি বিক্রির সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে। পেট্রোল ও অকটেন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত এবং ডিজেল সকাল ৭টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিক্রি করা হবে।
তবে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত নির্দিষ্ট শ্রেণির গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা হবে। এ সময় জরুরি সেবা খাত—যেমন স্বাস্থ্য, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের কর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক,বীর মুক্তিযোদ্ধা এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে জ্বালানি সংগ্রহ করতে পারবেন।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিশেষ জরুরি প্রয়োজন ব্যতীত নির্ধারিত সীমার বাইরে জ্বালানি সরবরাহ করা হবে না।


More News Of This Category