শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

হ্নীলায় নারীকে নির্যাতন ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, থানায় মামলা।

Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, টেকনাফঃ বাংলার সংবাদ।
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নং মোচনী এলাকায় উম্মে হাবিবা নামে এক নারীর বাড়িতে হামলা, শারীরিক নির্যাতন ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ০৭ মে বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে নুর কামাল পিতা ওরশন আলীসহ কয়েকজন অভিযুক্ত উম্মে হাবিবার নিজ বাড়িতে প্রবেশ করে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। এসময় হামলাকারীরা স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি অপহরণের চেষ্টাও চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত নুর কামাল দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগও রয়েছে। এছাড়া তাকে একজন চিহ্নিত অপহরণকারী বলেও অভিযোগ করেন এলাকাবাসী।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্তভার গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


More News Of This Category