বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Headline :
সরাসরি সম্প্রচার —— দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি। নিয়ামতপুরে পাঁড়ইল ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: লতিফ ও দুই দালালের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার* *ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে* তেরখাদায় উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী

হিলিতে মাদক সেবনের দায়ে নারীসহ ৪ জনের কারাদÐ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

হিলিতে মাদক সেবনের দায়ে
নারীসহ ৪ জনের কারাদÐ
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
দিনাজপুরের হাকিমপুর পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে এক নারীসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জুলাই) সকালে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
পুলিশ জানায়, হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভাকে শতভাগ মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের উপস্থিত করা হলে তারা তাদের অপরাধ স্বীকার করায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা তাদের চারটি মামলায় প্রত্যককে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করেন।
দÐপ্রাপ্ত আসামিরা হলেন, পৌর শহরের মধ্যে বাসুদেবপুর এলাকার আফজাল হোসেনের মেয়ে মোছাঃ সাথী আক্তার (৪০), থানার আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ শাকিল (২২), একই এলাকার জুয়েল হোসেনের ছেলে মোঃ শিহাব (২২) ও পালশা পাঠানপাড়া এলাকার শুকুর আলীর ছেলে মোঃ আবু সাঈদ (২৩)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে ওই চারজনকে এই দÐ প্রদান করেছেন। দÐপ্রাপ্ত আসামিদের সোমবার ১২টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


More News Of This Category