সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

হাইকোর্টের নির্দেশে সাঘাটায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হাইকোর্টের নির্দেশে সাঘাটায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

 

স্টাফ রিপোর্টারঃ

​হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। অভিযানের অংশ হিসেবে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে অবস্থিত ‘এআরবি ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সাঘাটায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এটিই প্রথম অভিযান।

​রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমেন পালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ও আনসার নায়েক মো. কাসেমের নেতৃত্বে একটি দল অভিযানে সহযোগিতা করে।

​পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাইবান্ধা জেলায় মোট ১২৫টি ইটভাটার মধ্যে বৈধ মাত্র ১৬টি। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবশিষ্ট ১০৯টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।

​সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমেন পাল জানান, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান শুরু হয়েছে। সাঘাটায় ‘এআরবি ব্রিকস’-এর চিমনি ভাঙার মাধ্যমে অভিযানের সূচনা হলো। পর্যায়ক্রমে তালিকার অন্তর্ভুক্ত অন্যান্য সকল অবৈধ ইটভাটাতেও অভিযান চালানো হবে।


More News Of This Category