মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Headline :
সৌদি আরবে ফাস্টফুড দোকানে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার ও নির্যাতন: চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার। রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান। আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ,

হাইওয়ে পুলিশ, কুমিল্লার পেট্রোল টিমের উপর হামলা ও পুলিশের পিকআপ গাড়ি ভাংচুরের ঘটনায় ১৯ জন গ্রেফতার মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার,,

Update : বুধবার, ১০ জুন, ২০২৬

,
মহাসড়কে উল্টোপথে ছোট ছোট যানবাহন চলাচলের কারণে বড় ধরণের দুর্ঘটনাসহ প্রাণহানির ঘটনা ঘটে। নিয়মিত অভিযান ও পেট্রোলের অংশ হিসেবে গত ০৯.০৬.২০২৬ খ্রি. সকাল হতে পেট্রোল ডিউটি করাকালীন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা এলাকায় হাইওয়ে থানা পুলিশের একটি টিম কুমিল্লা-ঢাকা মহাসড়কে উল্টো পথে আসা কয়েকটি অবৈধ থ্রি-হুইলার (ইজিবাইক/অটোরিক্সা) আটক করে এবং প্রসিকিউশন দাখিল করে।

বেলা আনুমানিক ১১:১৫ ঘটিকায় আটককৃত একটি অটোট্রলির চালক উল্টো পথে এসে নিমসার আমবাজারে মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি করলে উক্ত অটোট্রলির চালককে প্রসিকিউশন প্রদানের জন্য হাইওয়ে পুলিশের ডিউটিরত অফিসার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে উক্ত অটোট্রলির চালক তার নাম-ঠিকানা বলতে অপারগতা প্রকাশ করায় অটোট্রলিটি আটক করে।

আটকের পর ডিউটিতে নিয়োজিত হাইওয়ে পুলিশের কনস্টেবল ইউসুফ অটোট্রলিটি নিজে চালিয়ে নিমসার বাজারস্থ চট্টগ্রামমুখী লেনের উপর ফুটওভার ব্রিজের নিচে পৌঁছলে আটককৃত অটোট্রলির চালক হঠাৎ গাড়ির সামনে এসে লাফ দিয়ে অটোট্রলিতে উঠে যায় এবং গাড়ির হ্যান্ডেল ধরে ডানদিকে ঘোরানোর চেষ্টাকালে অটোট্রলিটি উল্টে সামনের গ্লাস ভেঙ্গে যায় এবং ভাঙ্গা গ্লাসের আঘাতে চালক সামান্য আহত হয়।

তখন অটোট্রলি চালক ডাক-চিৎকার করে আনুমানিক ১০০-১৫০ জন থ্রি-হুইলার/অটো-চালকসহ দুষ্কৃতিকারীরা নিমসার বাজারে জড়ো করে। এ সময় তারা সংঘবদ্ধভাবে হাইওয়ে পুলিশের উপর আক্রমণ করে ডিউটিতে নিয়োজিত থাকা কনস্টেবল মোঃ ইউসুফ আলী ও মোঃ রাব্বি ইসলামকে আহত করে। এছাড়াও, আক্রমণকালে পুলিশের ডাবল কেবিন পিকআপ লাঠি দিয়ে আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে সরকারী সম্পত্তির ক্ষতিসাধন করে।

জেলা পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে হাইওয়ে থানা পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং হামলার ঘটনায় ভাইরাল ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত করা হয় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন থানা এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ১৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম

১। মো: বিল্লাল হোসেন, ২। মোঃ ইউসুফ মিয়া ৩। মোঃ হাসান, ৪। মোঃ রিফাত, ৫। মোঃ হাবিব, ৬। মোঃ মফিজ, ৭। মোঃ আক্তার হোসেন, ৮। মোঃ সিফাত, ৯। মোঃ রবিউল, ১০। আবু ইউসুফ ইকরাম, ১১। মোঃ জুয়েল, ১২। মেঃ সরোয়ার হোসেন, ১৩। নুপুর শাহা, ১৪। মোঃ সোহাগ মিয়া, ১৫। মোঃ বিল্লাহ, ১৬। মোঃ সোহেল মিয়া, ১৭। মোঃ ইব্রাহিম খলিল, ১৮। মোঃ দেলোয়ার হোসেন, ১৯। মোঃ আজিজুল

আটককৃতদের বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হাইওয়ে পুলিশের পবিত্র দায়িত্ব। যারা কর্তব্যরত পুলিশের উপর হামলা চালিয়েছে এবং সরকারি সম্পদ বিনষ্ট করেছে, তারা দুষ্কৃতিকারী ও সমাজের শত্রু। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনের শাসন সমুন্নত রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশ যে কোন অপশক্তির বিরুদ্ধে আপোসহীন ও কঠোর অবস্থানে থাকবে।


More News Of This Category