রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

স্বর্ণের চেইন চুরির অভিযোগে যুবককে মারধর, ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

Update : বুধবার, ১০ জুন, ২০২৬

[ব্রাহ্মণবাড়িয়া সরাইল,চুন্টা ইউনিয়ন,গ্রাম, আজবপুর, নরসিংহপুর,দক্ষিণ হাটি,মধ্য পাড়া এলাকায় সহিদ মিয়ার ছেলে সাজিদুরকে স্বর্ণের চেইন চুরির অভিযোগকে কেন্দ্র করে সাজিদুরকে মারধর এবং ভয়ভীতি দেখিয়ে বিপুল অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত [তাং-১৫/০৫/২০২৬] সকাল সাড়ে ৭টার দিকে এলাকার কয়েকজন ব্যক্তি নাম,সুলাইমান,মুজিবুর,শফিকুল সর্ব পিতা মৃত্য নুর ইসলাম, মুরাদ পিতা মন মিয়া,আবু ছালেক পিতা আলাল মিয়া তারা ১৫/১৬ জনে,জাহিদুরের বিরুদ্ধে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলেন। এরপর তাকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে লোকজন জড়ো হলে অভিযুক্ত যুবকের কাছে চেইন উদ্ধারের দাবি জানানো হয়। এ সময় কয়েকজন দাবি করেন, যুবক চেইনটি মুখে নিয়ে গিলে ফেলেছে। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা চিকিৎসা কর্তৃপক্ষের সহায়তা নেওয়া হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, বিষয়টি পুলিশ, চেয়ারম্যান কিংবা সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের অবহিত না করেই প্রভাবশালী কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে মীমাংসার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তের পরিবারকে বিভিন্ন ধরনের চাপ ও ভয়ভীতি প্রদর্শন করে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এলাকার সচেতন মহল প্রশ্ন তুলেছে, যদি সত্যিই স্বর্ণের চেইন গিলে ফেলার ঘটনা ঘটে থাকে, তাহলে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করে চিকিৎসা পরীক্ষার মাধ্যমে বিষয়টি যাচাই করা যেত। আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে অভিযোগের নিষ্পত্তি করার ঘটনাকে তারা উদ্বেগজনক বলে মনে করছেন।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের দাবি, তাদের ওপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করা হয়েছে এবং তারা ন্যায়বিচার চান। অন্যদিকে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকাবাসী বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেনএকই গ্রুপ ২ বছর অতিবাহিত হয়ছে হ্নদয় নামের এক যুবক থেকে দের লক্ষ টাকা চিনিয়ে নেই,এরাই এই দলটা হাজী ফুল মিয়ার মৃত স্ত্রী কে বিলের মধ্যে নিয়ে মাথাকে ক্ষতবিক্ষত করে মুখ দিয়ে কাঁদা মাটি ঢুকিয়ে কান চিড়ে মিথ্যা মামলা করে হিরা গাজীর গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে পরে ময়নাতদন্তের মিথ্যা প্রমাণিত হয়। এই লোক গুলোই।


More News Of This Category