রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

সোনালী আঁশের সোনার দেশ গড়তে পাটবীজ উৎপাদন ও চাষের কোন বিকল্প নেই – ফারুক আহম্মদ

Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ’ এবং
‘পলিথিন বর্জন করুন, পাট পণ্য ব্যবহার করুন’—এই শ্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুরে পাটবীজ উৎপাদনকারী চাষিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৫–২০২৬ অর্থবছরের “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প”-এর আওতায় বৃহস্পতিবার মনিরামপুরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর, ঢাকার উপপ্রকল্প পরিচালক ও উপসচিব সৈয়দ ফারুক আহম্মদ।
তিনি বলেন,পাট শুধু একটি অর্থকরী ফসল নয়, এটি আমাদের পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের অন্যতম হাতিয়ার। উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদন বাড়ানো গেলে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশও বৈদেশিক মুদ্রা অর্জনে সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির আমিন দায়ান বলেন,পাট বাংলাদেশের ঐতিহ্য ও সম্ভাবনার প্রতীক। কৃষকদের আধুনিক জ্ঞান ও প্রশিক্ষণের মাধ্যমে পাটচাষকে আরও লাভজনক করা সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা কৃষি ইঞ্জিনিয়ার সুজাউদ্দিন। তিনি বলেন,
“পাট একটি পরিবেশবান্ধব ফসল। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পাটের গুরুত্ব আরও বেড়েছে। পলিথিনের বিকল্প হিসেবে পাটপণ্য ব্যবহারে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”
প্রশিক্ষণ কর্মশালায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বাকি। তিনি বলেন,
“এই প্রশিক্ষণের মাধ্যমে চাষিরা উন্নত জাতের পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাবেন।”
এছাড়াও বক্তব্য রাখেন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহানুর রহমান , মোঃ শাহিনুজ্জামান, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,কৃষক হায়দার আলী, মাসুম বিল্লাহসহ আরো অনেকে।
বক্তারা পাটবীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তি, রোগবালাই দমন ও ফলন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষক হায়দার আলী বলেন,
প্রশিক্ষণের মাধ্যমে আমরা পাটবীজ উৎপাদনের নতুন কৌশল জানতে পারছি। সঠিক পদ্ধতি অনুসরণ করলে ফলন ও লাভ দুটোই বাড়বে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পাট ও পাটবীজ উৎপাদন সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।


More News Of This Category