বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

সোনারগাঁয়ে নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে বড় ফাটল, আতঙ্কে স্থানীয়রা

Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে বড় ফাটল, আতঙ্কে স্থানীয়রা

তাছলিমা খন্দকার নুশরাত (স্টাফ রিপোর্টার)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ৩ হাজার ৭৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের সিমলাব ও পাকুন্ডা এলাকায় কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৬টার দিকে স্থানীয়রা আন্ডারপাসের পূর্ব পাশে সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখতে পান। সরেজমিনে দেখা যায়, আন্ডারপাসের পূর্ব পাশে প্রায় এক কিলোমিটারের চার ভাগের এক ভাগ এলাকা জুড়ে সড়কের বিভিন্ন অংশে আড়াআড়ি ও লম্বালম্বি ভাবে ফাটল সৃষ্টি হয়েছে। কোথাও সড়কের ওপরের পিচ উঠে গিয়ে নিচের স্তর বেরিয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিপুল অর্থ ব্যয়ে নির্মাণাধীন গুরুত্বপূর্ণ এই এক্সপ্রেসওয়ের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই সড়কে এমন ফাটল দেখা দেওয়ায় নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের দাবি, দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ফাটলের কারণ খুঁজে বের করার পাশাপাশি নির্মাণ কাজের মান ও ব্যবহৃত উপকরণ পরীক্ষা করুক।

স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বৃষ্টির পানি ও যানবাহনের চাপে ফাটল আরও বড় হতে পারে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় ক্ষতিগ্রস্ত অংশ ধসে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

তবে সড়কে ফাটলের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নির্মাণগত ত্রুটি, মাটির নিচের স্তরের দুর্বলতা, পানি নিষ্কাশন ব্যবস্থার সমস্যা নাকি অন্য কোন কারণে এই ফাটল সৃষ্টি হয়েছে, তা প্রকৌশলগত পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া সম্ভব।

স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে নির্মাণ কাজে কোন অনিয়ম বা ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


More News Of This Category