শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Headline :
টাঙ্গাইলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। পানি নিষ্কাশন ও সুইজ গেটের দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন। লালমনিরহাটে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন যুবকের মৃত্যু ,এলাকায় শোকের ছায়া। রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আদিতমারী উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুস সোহরাব। গাবতলী সোনাকানিয়া হিজাবুন নূর বালিকা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলে সাবেক এমপি লালু। ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ নিউক্যাসেল শাখা ইউকের ২১ সদস‍্য কমিটি গঠন রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫।

সুবর্ণচরে ফিলিং স্টেশনে হামলা ও লুটপাট

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় তেল শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার চরজব্বার–চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে নিয়মিতভাবে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল সরবরাহ করা হচ্ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে স্টেশনের তেল সম্পূর্ণ শেষ হয়ে যায়। কিন্তু তখনো লাইনে বেশ কয়েকটি মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল।

তিনি বলেন, “চালকদের তেল শেষ হয়ে যাওয়ার বিষয়টি জানানো হলে কয়েকজন মোটরসাইকেল চালক ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা অতর্কিতভাবে ফিলিং স্টেশনে হামলা চালিয়ে অফিস কক্ষের দরজা-জানালা ভাঙচুর করে এবং কিছু মালামাল লুটপাট করে নিয়ে যায়।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানায়, হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category