রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

সীমান্তে পুশইন চেষ্টার বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’, নিরাপত্তা জোরদার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

​
১০ জুন, ২০২৬

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তথাকথিত ‘পুশইন’ বা অবৈধ অনুপ্রবেশের যেকোনো অপচেষ্টা নসাৎ করতে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে নিয়মিত টহল বৃদ্ধির পাশাপাশি সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাভাষী কিছু ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

​এর আগে দিনাজপুরের হিলি, পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু বিজিবির সক্রিয় ও সাহসিকতাপূর্ণ তৎপরতায় সেসব অনুপ্রবেশ সম্পূর্ণরূপে প্রতিহত করা সম্ভব হয়েছে।

​উদ্ভূত পরিস্থিতিতে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক যেকোনো গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় গ্রামবাসীরাও বিজিবিকে সার্বিক সহযোগিতা করছেন।

​বিজিবি সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশইনের যেকোনো চেষ্টা রুখে দিতে সীমান্তরক্ষীরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

​ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। কোনো ভারতীয় নাগরিক যেন অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন,অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।”


More News Of This Category