রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা: বিজিবির সঙ্গে রাতভর পাহারায় আনসার ও গ্রামবাসী আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২

Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

১০ জুন, ২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পুশইন, অনুপ্রবেশ ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এখন থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পাশাপাশি নিয়মিত দায়িত্ব পালন করবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

​গতকাল মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার বোয়ালমারী সীমান্ত এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, বিজিবি সদস্যদের সঙ্গে আনসার সদস্যরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল ও নজরদারিতে অংশ নিয়েছেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার স্বার্থে স্থানীয় গ্রামবাসীরাও স্বেচ্ছায় রাত জেগে বিজিবির পরিচালনায় এই নিরাপত্তা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হওয়ায় সাধারণ মানুষের মনে সতর্কতা বেড়েছে। বর্তমানে চরের গ্রাম, চর বোয়ালমারী ও মোল্লারচর সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে পর্যায়ক্রমে বিজিবি, আনসার সদস্য ও সচেতন গ্রামবাসীর সমন্বয়ে এই যৌথ নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সতর্ক অবস্থান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

​এরশাদ হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, “দিনের বেলায় আমরা নিজ নিজ পেশাগত কাজে ব্যস্ত থাকলেও, রাত হলেই সীমান্ত এলাকায় এসে বিজিবি সদস্যদের পাশে দাঁড়াই। সীমান্তে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য আমরা স্বেচ্ছায় রাতভর পাহারা দিচ্ছি।”

​নিয়মিত টহলে অংশ নেওয়া আনসার সদস্য রাজু আহমেদ বলেন, বিজিবির পাশাপাশি আনসার বাহিনী যুক্ত হওয়ায় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা এখন আরও শক্তিশালী ও জোরদার হয়েছে।

​জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে পুশইন প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম আরও বেগবান করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিজিবিকে সার্বিক সহযোগিতা প্রদান করছেন।


More News Of This Category