রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে  মহিউস্সুন্নাহ মাদরাসায় কার্পেট বিতরণ।

Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

‘মানুষ মানুষের জন্য’ এ প্রতিপাদ্যে গড়ে ওঠা মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার উদ্যোগে ও সিলেটের হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশনের সহযোগিতা ১৮ মার্চ বুধবার, বিকাল ৪টায় নগরীর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন মহিউস্সুন্নাহ মাদরাসা, হেফজখানা ও এতিমখানার কোরআন শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্নতমানের কার্পেট বিতরণ করা হয়।

এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজের সভাপতিত্বে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট মানবাধিকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মোস্তফা আলম মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সদরঘাট থানা বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ কাওসার হোসেন বাবু। সংগঠনের সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব এম নুরুল হুদা চৌধুরী, বিশিষ্ট শ্রমিকনেতা মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, নজিব চৌধুরী।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতায় ও মানবিক উৎকর্ষতায় সৃজনশীল বহুমুখী কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন পবিত্র কোরআন হেফজকারী শিক্ষার্থীদের সুবিধার্থে কার্পেট বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে, যা অত্যন্ত প্রশংসার।

 

বক্তারা আরো বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন মাদরাসাটির স্থান হওয়ার পরও উন্নয়ন ও অগ্রগতির দিক থেকে মাদরাসাটি পিছিয়ে। মাদরাসার উন্নয়নে ও শিক্ষার্থীদের আধুনিকায়নে সরকারি-বেসরকারিসহ দানশীল ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মাহামুদুল হকের হাতে কার্পেট তুলে দেন।


More News Of This Category