বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Headline :
ক্লাসে শিক্ষার্থীকে দিয়ে ম্যাসাজ: শিক্ষিকা কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা আরমান হুসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ‎ভোলার বোরহানউদ্দিনে কুঞ্জেরহাট বাজার বিশ্বনাথ বাড়ির জমি-সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ ‎ আদিতমারীতে মাদক সেবনের দায়ে ২ যুবক গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড। ধরলার ভয়াল ভানে হুমকিতে লালমনিরহাট শহররক্ষা বাঁধ এক সপ্তাহে নদীগর্ভেছ বিলীন ৩৫০ বিঘা আবাদি জমি। সিলেটের ফেঞ্চুগঞ্জে সাংবাদিক মোঃ লাবলু মিয়ার দুই ছেলে নিখোঁজ, পরিবারে উদ্বেগ নিজস্ব প্রতিবেদক: নতুন ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ কার্যকরের পরই আরপিএমপি’র কঠোর অভিযান; ডিবির অভিযানে রান্নাঘরে জুয়ার আসর থেকে আটক ৪, নতুন আইনে মামলা চিলমারীতে “নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে” ৪ সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সিলেটের ডিসি পদ নিয়ে রহস্য! নতুন ডিসির যোগদান আটকে, আবারও আলোচনার কেন্দ্রে সারওয়ার আলম। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ,,,, মধুপুরে পাঠশালা প্রতিষ্ঠা করে নজির স্হাপন করলেন তৃতীয় লিঙ্গের প্রেমা আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ মাটির মা ফাউন্ডেশন ঢাকা জেলার সভাপতি প্রফেসর ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুলাল্লাহ্ হিস সাকী ও সাধারণ সম্পাদক গোবিন্দলাল সরকার। নিজস্ব প্রতিবেদক :

সিলেটের ফেঞ্চুগঞ্জে সাংবাদিক মোঃ লাবলু মিয়ার দুই ছেলে নিখোঁজ, পরিবারে উদ্বেগ নিজস্ব প্রতিবেদক:

Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

সিলেটের ফেঞ্চুগঞ্জে সাংবাদিক মোঃ লাবলু মিয়ার দুই ছেলে নিখোঁজ, পরিবারে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক:

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের বাসিন্দা ও সাংবাদিক মোঃ লাবলু মিয়ার দুই ছেলে গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুই শিশু হলো সালমান (চতুর্থ শ্রেণির শিক্ষার্থী) ও মাহিন (তৃতীয় শ্রেণির শিক্ষার্থী)।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার তারা প্রতিদিনের মতো বোর্ডিংয়ে থাকার উদ্দেশ্যে মাদ্রাসায় যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার বিকেল প্রায় ৪টার দিকে বিষয়টি জানতে পেরে শিশুদের বাবা সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগের পর তিনি জানতে পারেন, দুই শিক্ষার্থী গত শুক্রবার থেকেই মাদ্রাসায় উপস্থিত ছিল না।
এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। শিশু দুটিকে দ্রুত খুঁজে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
কোনো সহৃদয় ব্যক্তি যদি সালমান বা মাহিনের সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা তাদের পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।


More News Of This Category