শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

সিরাজগঞ্জে নিজের মাথা কেটে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, প্রতিবাদে মানববন্ধন

Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জে নিজের মাথা কেটে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, প্রতিবাদে মানববন্ধন

মোঃ ফেরদৌস হোসেন

সিরাজগঞ্জের কামারখন্দে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত শুক্রবার জমিতে বেড়া দিতে গেলে শহিদুল ইসলাম ও তার ছেলে রাজুর নেতৃত্বে তাদের বাধা দেওয়া হয়। পরে তারা ঘটনাস্থল থেকে চলে আসেন। তাদের দাবি, তখন শহিদুল ইসলাম সুস্থ অবস্থায় হেঁটে বাড়ি যান। পরে তারা জানতে পারেন, তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে তাদের ছয়জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সময় শহিদুল ইসলামকে সুস্থ অবস্থায় হাঁটাচলা করতে দেখেছি। পরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনার প্রতিবাদেই মানববন্ধন করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক নাইম খান অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এর আগেও তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার পর আবারও মামলা করে হয়রানি করা হচ্ছে।

এ বিষয়ে কামারখন্দ থানার ওসি মোঃ হাশমত আলী বলেন, মামলাটি রেকর্ড হয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category