রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের নিজস্ব প্রতিবেদক-নয়ন রায়।

Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে একটি মামলার শুনানিতে অংশ নিতে তিনি সিএমএম কোর্টের ৪র্থ তলার ৬ নম্বর আদালতের সামনে অবস্থান করছিলেন। এ সময় বেলা আনুমানিক ১১টা ২৫ মিনিটের দিকে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীর দাবি, তিনি প্রতিবাদ করলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে তাকে কিল-ঘুষি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। হামলায় মুখমণ্ডল ও নাকে আঘাত পেয়ে তিনি রক্তাক্ত হন এবং একটি দাঁত নড়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযোগে আরও বলা হয়, আশপাশের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি আরও উত্তেজিত হয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে তার স্বামী সৈয়দ শাহ নেওয়াজ হোসেন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।
হামলার পর আহত অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে, ভুক্তভোগী নার্গিস জুঁই অভিযোগে আরও উল্লেখ করেন যে, তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলমান রয়েছে। তিনি দাবি করেন, তার বাবার কেনা জমি ও ফ্ল্যাটকে কেন্দ্র করে স্বামীর পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে বিরোধের জেরে এই ধরনের ঘটনা ঘটতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, অতীতেও তাদের পরিবারের ওপর হামলা, ভয়ভীতি, দখল ও হয়রানির ঘটনা ঘটেছে। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে ও পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমঝোতা হয়নি বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগী সাংবাদিক নার্গিস জুঁই তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category