সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সাঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে জোর আলোচনা, সামনে পাঁচ নাম স্টাফ রিপোর্টারঃ

Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সাঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে জোর আলোচনা, সামনে পাঁচ নাম

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ নিয়ে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইউনিয়ন পর্যায়ের পাঁচ নেতার নাম আলোচনায় উঠে এসেছে।

আলোচনায় থাকা নেতারা হলেন সাঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়ান আহম্মেদ রাজু, ঘুড়িদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান সিদ্দিক, একই ইউনিয়নের সহ-সভাপতি জিয়াম আহম্মেদ, বোনারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়াল কবির স্বপ্ন এবং জুমারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ময়নুল হাসান।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে তৃণমূল পর্যায়ে নেতাদের যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ে সক্রিয়তা নিয়ে আলোচনা চলছে। ইউনিয়ন পর্যায়ে সংগঠনের দায়িত্ব পালন করা এসব নেতাদের মধ্য থেকেই সাধারণ সম্পাদক পদে কাউকে দেখা যেতে পারে—এমন আলোচনা রয়েছে।

সাঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়ান আহম্মেদ রাজু নিজ ইউনিয়নে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়। ঘুড়িদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান সিদ্দিক ও সহ-সভাপতি জিয়াম আহম্মেদও দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রমে যুক্ত রয়েছেন।

অন্যদিকে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়াল কবির স্বপ্ন এবং জুমারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ময়নুল হাসানের নামও উপজেলা পর্যায়ের নেতৃত্বে আসার সম্ভাবনা হিসেবে নেতাকর্মীদের আলোচনায় রয়েছে।

তবে সাধারণ সম্পাদক পদে কারও নাম এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। দলীয় সিদ্ধান্তের মাধ্যমেই এ পদে চূড়ান্ত দায়িত্ব নির্ধারণ করা হবে।

তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ এবং মাঠপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের সক্ষমতা বিবেচনায় নিয়ে সাঘাটা উপজেলা ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন করা হবে।

এখন দেখার বিষয় আলোচনায় থাকা পাঁচ নেতার মধ্য থেকে কে পাচ্ছেন সাঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব।


More News Of This Category