রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে আতিক-সোহেল-আবু হানিফ-শাহাব

Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে আতিক-সোহেল-আবু হানিফ-শাহাব

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে চার ছাত্রনেতার নাম আলোচনার শীর্ষে রয়েছে। তারা হলেন—কারানির্যাতিত সাবেক সাঘাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, বোনারপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, মুক্তিনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক দুইবারের গাইবান্ধা নবীন দলের সহ-সভাপতি আবু হানিফ এবং সাঘাটা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহাব উদ্দিন।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও ত্যাগের কারণে এসব নেতার নাম উপজেলা ছাত্রদলের সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে।

কারানির্যাতিত সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে মামলা, হামলা ও নানা ধরনের ভয়ভীতির মুখোমুখি হলেও তিনি রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে সরে যাননি। আন্দোলন করতে গিয়ে তার শিক্ষা জীবনও ব্যাহত হয়েছে বলে জানা গেছে। কারাভোগসহ নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে নেতাকর্মীদের একটি অংশের কাছে তিনি সভাপতি পদে আলোচনার অন্যতম নাম।

অন্যদিকে বোনারপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা কলেজকেন্দ্রিক ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তা ও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের কারণে উপজেলা পর্যায়ের নেতৃত্বেও তার নাম আলোচনায় এসেছে।

মুক্তিনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক দুইবারের গাইবান্ধা নবীন দলের সহ-সভাপতি আবু হানিফ দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে সভাপতি পদে আলোচনায় রয়েছেন। ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার পাশাপাশি দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তার নামও গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে।

এছাড়া সাঘাটা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহাব উদ্দিনও সভাপতি পদে আলোচনার শীর্ষে থাকা নেতাদের একজন। কলেজ শাখায় নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তার কারণে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তার নামও আলোচনায় রয়েছে।

নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বে ত্যাগী, সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে শেষ পর্যন্ত সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে কে দায়িত্ব পাচ্ছেন, সেটি নির্ধারণ করবে দলীয় সিদ্ধান্ত।

নতুন কমিটি গঠনকে ঘিরে সাঘাটা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আলোচনায় থাকা চার নেতার মধ্যে শেষ পর্যন্ত কার হাতে উঠছে নেতৃত্বের দায়িত্ব—এখন সেটিই দেখার বিষয়।


More News Of This Category