রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ঢাকাস্থ স্বেচ্ছাসেবকদের জরুরি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতা কার্যক্রম জোরদার করা এবং ঢাকা জেলায় রক্তদাতা স্বেচ্ছাসেবক বৃদ্ধি করার লক্ষ্যে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ঢাকাস্থ স্বেচ্ছাসেবকদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় অফিসার্স ক্লাব ঢাকা-এ।

সাঘাটা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মোঃ ফাহমিদুল ইসলাম মোল্লা রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ঢাকা জেলায় স্বেচ্ছায় রক্তদাতা স্বেচ্ছাসেবকের সংখ্যা বৃদ্ধি, সচেতনতা কার্যক্রম পরিচালনা এবং নিয়মিত রক্তদান কর্মসূচি আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মোঃ ফাহমিদুল ইসলাম মোল্লা রানা বলেন, মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই সংগঠনের মূল শক্তি। তিনি সকল স্বেচ্ছাসেবককে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং আগামীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।


More News Of This Category