রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

সাঘাটা উন্নয়ন সংস্থার উদ্যোগে কুরআন শরীফ ও রেহাল বিতরণ।

Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার:

সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ ও রেহাল বিতরণ করা হয়েছে।

উত্তর খাটিয়ামারী পূর্ব চর শাহাজ উদ্দিন মহিউসসুন্নাহ নূরানী হাফিজিয়া ও মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার প্রবাসী সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ—মোঃ আল-আমিন হোসাইন, মোহাম্মদ রায়হান আলী, মোঃ জুয়েল রানা, মোঃ জেলহক চৌধুরী ও মোঃ সবের আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সেক্রেটারি মোঃ আজগর আলী এবং শিক্ষকবৃন্দ, মোঃ নুরু মিয়া ও মোঃ আয়নাল হকসহ অন্যান্যরা।

অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। এ সময় আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখা হবে এবং সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


More News Of This Category