রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

সাঘাটায় স্বেচ্ছায় ধর্মান্তর: সুজন দাস থেকে মোঃ আব্দুল্লাহ।

Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্বেচ্ছায় ধর্ম পরিবর্তনের একটি ঘটনা ঘটেছে। উপজেলার বাসিন্দা সুজন চন্দ্র দাস, যিনি বর্তমানে মোঃ আব্দুল্লাহ নামে পরিচিত হতে ইচ্ছুক, নিজ সিদ্ধান্তে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

 

এ বিষয়ে তিনি রাজশাহী জেলা নোটারী পাবলিক কার্যালয়ে একটি হলফনামা (এফিডেভিট) সম্পন্ন করেছেন। হলফনামায় তিনি উল্লেখ করেন যে, তিনি একজন প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন ব্যক্তি এবং সম্পূর্ণ নিজের বিবেচনা ও স্বাধীন ইচ্ছার ভিত্তিতেই এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

 

তিনি আরও জানান, ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি তার গভীর আগ্রহ ছিল। ইসলাম ধর্মের শিক্ষা, নৈতিকতা ও আচার-অনুষ্ঠান তাকে দীর্ঘদিন ধরে অনুপ্রাণিত করেছে। সেই অনুপ্রেরণা থেকেই তিনি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

কালেমা পাঠের মাধ্যমে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন। ভবিষ্যতে তিনি ‘মোঃ আব্দুল্লাহ’ নামেই পরিচিত হতে চান বলেও হলফনামায় উল্লেখ করেন।

 

এছাড়াও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো প্রকার জোর, ভয়ভীতি বা প্ররোচনা ছাড়াই তিনি স্বেচ্ছায় এই ধর্ম গ্রহণ করেছেন। এ বিষয়ে কেউ কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও সতর্ক করেছেন।

 

স্থানীয়ভাবে এ ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হলেও সংশ্লিষ্ট ব্যক্তি তার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন।


More News Of This Category