সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনরোধে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২

Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনরোধে থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
শুক্রবার উপজেলার মুন্সীরহাট ও হলদিয়া ইউনিয়নের নলছিয়া এলাকায় অভিযান চালিয়ে সবুজ মিয়া (৪২) ও জুয়েল আমিনকে (৩৭) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ মিয়া কচুয়াহাট গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং জুয়েল আমিন উত্তর সাথালিয়া গ্রামের জহির উদ্দিন সরকারের ছেলে।

সাঘাটা থানা সূত্রে আরও জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘ দিন ধরে যমুনা নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওসি মাহবুব আলম ও তাঁর সঙ্গীয় ফোর্স মুন্সীরহাট ও হলদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃতদের মধ্যে সবুজ মিয়া একজন পেশাদার বালু দস্যু। এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর অবৈধ বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের এক অভিযানে তাঁকে আটক করা হয়েছিল। সে সময় সাঘাটার সহকারী কমিশনার (ভূমি) তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন।

এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, “অবৈধ বালু উত্তোলনরোধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নদীর বালু লুটতরাজের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”


More News Of This Category