শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline :
শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তারেক রহমান* সম্পাদকীয় :  *জনআস্থা অর্জনই সরকারের স্থায়িত্বের মূল চাবিকাঠি* *রংপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক মহল* দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেটে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ* বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: এলজিআরডি মন্ত্রী, জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর* বন্দী মাগো জেলখানায় অন্ধকার ঘরে মেহেদী হাসান” সাইবার ক্রাইম ঠেকাতে পুলিশের নতুন ইউনিট যেভাবে কাজ করবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শোক সংবাদঃ ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক সবুজ পত্রিকা সম্পাদক আফসর উদ্দিন আর নেই ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ফখরুল ইসলাম মুন্সির উঠান বৈঠকে বক্তব্য রাখছেন।*

সাইবার ক্রাইম ঠেকাতে পুলিশের নতুন ইউনিট যেভাবে কাজ করবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সাইবার ক্রাইম ঠেকাতে পুলিশের নতুন ইউনিট যেভাবে কাজ করবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

*নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ ঢাকা:* সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর তদন্ত সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ও স্বতন্ত্র *‘সাইবার পুলিশ ইউনিট’*।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’তে ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী *সালাহউদ্দিন আহমদ*। a69b

পরে ‘হল অব প্রাইড’-এ প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে প্রচলিত ও সনাতন পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও মেধাভিত্তিক সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যেই এই ইউনিট গঠন করা হয়েছে। a69b

*যেভাবে কাজ করবে নতুন ইউনিট:*

*১. নেতৃত্ব ও কাঠামো:* নতুন ইউনিট একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত হবে। প্রাথমিকভাবে অতিরিক্ত আইজিপি *মো. ইকবাল হোসেনকে* দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার (এসপি) বা জ্যেষ্ঠ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। থানা পর্যায়ে ওসির নেতৃত্বে পৃথক এসআই, এএসআই ও কনস্টেবল সাইবার সেবা ও তদন্তে কাজ করবেন। a69b

*২. জনবল:* অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী মোট জনবল হবে *৪ হাজার ৫৯২ জন*। বিদ্যমান বাহিনী থেকে অভিজ্ঞদের পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের মাধ্যমে এই কাঠামো পূর্ণ করা হবে। a69b

*৩. থাকবেন চুক্তিভিত্তিক বিদেশি মানের বিশেষজ্ঞ:* পুলিশের পাশাপাশি আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতা নিশ্চিত করতে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। তাদের জন্য পৃথক ও আকর্ষণীয় বেতন কাঠামো থাকবে। a69b

নিয়োগ দেওয়া হবে — সিস্টেম অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট, ইমার্জেন্সি রেসপন্স কনসালটেন্ট এবং ডিজাস্টার রিকভারি এক্সপার্ট। a69b

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন শুধু কেমিক্যাল ল্যাব নয়, প্রতিটি মামলার জন্য ফরেনসিক ও ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রয়োজন। মাদক, মানি লন্ডারিং, জঙ্গিবাদসহ সব অপরাধেই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তাই পুরোনো চিন্তাধারা থেকে বেরিয়ে এসে পুলিশকে প্রযুক্তি ও মেধানির্ভর বাহিনীতে রূপান্তর করতেই এই যাত্রা।

> দৈনিক বাংলার সংবাদ

*#CyberPolice #BangladeshPolice #সাইবার_ক্রাইম*


More News Of This Category