শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline :
শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তারেক রহমান* সম্পাদকীয় :  *জনআস্থা অর্জনই সরকারের স্থায়িত্বের মূল চাবিকাঠি* *রংপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক মহল* দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেটে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ* বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: এলজিআরডি মন্ত্রী, জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর* বন্দী মাগো জেলখানায় অন্ধকার ঘরে মেহেদী হাসান” সাইবার ক্রাইম ঠেকাতে পুলিশের নতুন ইউনিট যেভাবে কাজ করবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শোক সংবাদঃ ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক সবুজ পত্রিকা সম্পাদক আফসর উদ্দিন আর নেই ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ফখরুল ইসলাম মুন্সির উঠান বৈঠকে বক্তব্য রাখছেন।*

বন্দী মাগো জেলখানায় অন্ধকার ঘরে মেহেদী হাসান”

Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

“বন্দী মাগো জেলখানায় অন্ধকার ঘরে মেহেদী হাসান”

কলমে: সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত

বন্দী মাগো জেলখানায় অন্ধকার ঘরে,
মেহেদী হাসান একা বসে কাঁদে।

চার দেয়ালে বন্দী আলো, বন্দী বাতাস,
তোমার কথা ভেবে ভেবে রাত যে কাটে।

মাগো, তোমার মানিক আজ লোহার শিকলে বাঁধা,
ষড়যন্ত্রের জালে আজ সে বন্দী হলো।
মার্জিত ছেলে, ভদ্র ছেলে বলে যারে সবাই চিনতো,
আজ তার নামে মিথ্যা মামলা হলো।

মনে পড়ে মাগো, শাহবাজপুরের সেই উঠান,
সরাইলের সেই মেঠো পথ, মানুষের ভালোবাসা,
আজ সবাই কাঁদে মাগো, দোয়া করে,
কবে ফিরবে ঘরে তাদের মেহেদী ভাইয়া।

রেস্টুরেন্ট থেকে ফেরার পথে কালো রাত,
হঠাৎ করেই হারিয়ে গেল ছেলে,
থানায় থানায় খুঁজে ফিরি পাগল বেশে,
কেউ বলে না, কোথায় আছে ছেলে।

ভাতের থালা পড়ে আছে, ঠান্ডা হয়ে গেছে,
জামাটা তার আলনায় আজও ঝুলে,
গন্ধ শুঁকি মাগো আমি, বুক ফেটে যায়,
আমার সোনা আজ অন্ধকারে ভোলে।

জেলের তালা ভাঙবে কবে, বলো মাগো?
শিকল ছিঁড়ে কবে আসবে আমার কোলে?
তিন দিনের রিমান্ড শেষে, জেলখানায় দিলো,
বিনা দোষে ছেলেটা আজ জেলে।

আল্লাহ তুমি দেখো, তুমি বিচার করো,
আমার ছেলে নির্দোষ, তুমি জানো।
মায়ের চোখের জল কি বৃথা যাবে?
ফিরিয়ে দাও মাগো, আমার মানিকরে আনো।

বন্দী মাগো জেলখানায় অন্ধকার ঘরে,
মেহেদী হাসান আজও পথ চেয়ে থাকে,
একদিন এই আঁধার কেটে আলো আসবে,
মা-ছেলের আবার দেখা হবে সুখে।


More News Of This Category