“সাংবাদিকরা কেন এত নির্যাতিত”
_কলমে: সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত_
সত্যের খোঁজে রাত জাগে যে চোখ,
কলম হাতে লড়ে যায় একা,
ভোরের কাগজে ফোটে যখন সত্য,
তখনই নামে তার উপর কালো ছায়া।
প্রশ্ন করলেই বলে বেয়াদব,
সত্য লিখলেই বলে শত্রু,
অথচ তারাই দেখায় আয়না,
সমাজের যত লুকানো চিত্র।
মামলা, হামলা, ভয় আর হুমকি,
তবুও থামে না তার কলম,
গণতন্ত্রের প্রহরী হয়ে,
জাগিয়ে রাখে বিবেক-মরম।
কেন এত ভয় সত্যের কাছে?
কেন কলমকে শিকল পরাও?
সাংবাদিক মরলে মরে না সত্য,
সত্যকে কি কখনো চাপা যায়?
সাংবাদিককে সম্মান দাও,
কলমকে দাও মুক্ত আকাশ,
স্বাধীন কলমেই গড়বে দেশ,
ঘুচবে সব অন্ধকারের ত্রাস।