শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

সাংবাদিকতায় শুধুই নাই= নাই মোঃ আরিফুল ইসলাম মুরাদ

Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সাংবাদিক দৈনিক আমাদের মাতৃভূমি ষটাফ রিপোটার,,,
১. সাংবাদিকদের তালিকা=নাই
২. সাংবাদিক নিয়োগ নীতিমালা =নাই
৩.সাংবাদিক সুরক্ষা আইন =নাই
৪. সাংবাদিকদের নির্দিষ্ট বেতন = নাই
৫. ভাতা= নাই
৬. বোনাস =নাই
৭. পেনশন =নাই
৮. বাড়ি ভাড়া= নাই
৯. যাতায়াত ভাতা=নাই
১০. চিকিৎসা ভাতা= নাই
১১. পেশা হিসেবে সরকারি ফর্মের তথ্যে সাংবাদিকতা উল্লেখ আছে কিনা = নাই
১২. সাংবাদিক হতাহতের বিচার আছে কিনা =নাই
১৩. সাংবাদিকদের জন্য সরকারি ত্রাণ-সহায়তা আছে কিনা =নাই
১৪. স্কুল কলেজের পাঠ্য বইয়ে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে কোনো অধ্যায় বা কোন কিছু লেখা আছে কিনা =নাই
১৫. দীর্ঘদিন সাংবাদিকতা করে মৃত্যুকালে রাষ্ট্রীয় বা সামাজিক মর্যাদা পাওয়া যায় কিনা =না
১৬. সরকার বা বেসরকারি পরিবহনে ভাড়ায় ডিসকাউন্ট পায় কি-না =না
১৭. সকল সাংবাদিক সরকারি ভাবে প্রশিক্ষণের সুযোগ পায় কি-না =নাই
১৮. পেশাগত কাজের জন্য কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল বা ক্যামেরা কেনার জন্য কোনরূপ সহযোগিতা পাওয়া যায় কিনা (অথচ জেলেদের মাছ ধরতে নৌকা, ট্টলার, গরু-ছাগল এবং কৃষকদের ট্রাক্টর, সার বীজ, শিক্ষকদের কম্পিউটার -ল্যাপটপ, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নানা সুবিধা দেওয়া হয়) =নাই
১৯. হামলা মামলার শিকার সাংবাদিকদের পাশে এলাকার মানুষেরা দাড়িয়ে সাহস জোগান দেয় কি-না =না
২০. সাংবাদিকদের সন্তানের লেখাপড়ার জন্য কোনরূপ সরকারি সহযোগিতা পাওয়া যায় কিনা =নাই
২১. কর্মক্ষেত্রে নিরাপত্তা আছে কিনা =নাই

এতসব না-ই এর ভীড়ে যা যা পাওয়া যায়;
১. এ পেশায় যারা প্রকৃত অর্থে সামাজিক দায়বদ্ধতা থেকে সাংবাদিকতা করেন তারা শুধু টেনশন, নিরাপত্তাহীন ভাবে কোনরকম বেঁচে থাকেন। আছে হামলা মামলার ভয়ভীতি। সাথে মিথ্যা মামলায় কারাবন্দী হওয়ার মত সৌভাগ্য।
২. দুর্নীতি-অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে হামলা, মামলা, গ্রেফতার, দ্রুত বিচার আইনে মামলা, গ্রেফতার হলে জামিন নাই। এছাড়া চরিত্র হনন, গুপ্ত হামলার শঙ্কা, হয়রানিতো আছেই। পারলে অপ-সাংবাদিক, হলুদ সাংবাদিক রটিয়ে ফেসবুক পোস্টে গরম বানিয়ে দেওয়া হয়; এতে সাইবার আইন বা ডিজিটাল নিরাপত্তা সুরক্ষা পায়না সাংবাদিকরা।
৩. কোন ঘটনায় সাংবাদিক বাদী হলে পুলিশ আসামি খুঁজে পায় না; অথচ সাংবাদিক আসামি হওয়ার আগেই গ্রেফতার করে নেওয়া যায়।

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে আপাতত আজ এতটুকুই থাক। আরও কত কি আছে তা অন্য একদিন বলবো…

[এত সব কিছু না-ই এর হিসাব মেলাতে আগামী ৭মে ঢাকায় অনুষ্ঠিতব্য সাংবাদিকদের ১৪ দফা দাবি সমাবেশে আপনিও যোগ দিন]

তবে কথা গুলোর সাথে কেউ কেউ দ্বিমত পোষণ করতেও পারেন, তবে আপত্তি নেবনা।

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক আমাদের মাতৃভূমি সভাপতি জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন নেএকোনা জেলা শাখা । ৫ মে, ২০২৬ খ্রি: ০১৭১৮৯৩৬৮৪৯


More News Of This Category