শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

সরাইলে ভুয়া পুলিশ পরিচয়দানকারীসহ গাঁজাসহ দুইজন আটক। এম বাদল খন্দকার, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

 

সরাইলে ভুয়া পুলিশ পরিচয়দানকারীসহ গাঁজাসহ দুইজন আটক।

এম বাদল খন্দকার, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবন করে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর অভিযোগে এক যুবককে এবং পৃথক অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সরাইল থানা পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার কুট্টাপাড়া মোড় এলাকায় পৃথক দুটি ঘটনায় তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ভুয়া পুলিশ পরিচয়দানকারী যুবকের নাম মো. আশরাফুল ইসলাম (২০)। তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার রাজারবাগ গ্রামের নুরুল হক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সরাইলের কুট্টাপাড়া মোড়ে মাদক সেবন করে আশরাফুল নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি স্থানীয় কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে একই এলাকায় পৃথক অভিযানে তিন কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মৃত হান্দু খার মেয়ে জান্নাত বেগম (১৮) এবং আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের কালাম মিয়ার ছেলে সোহাগ (২৭)।
পুলিশের দাবি, জান্নাত বেগম ও সোহাগ মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের চলাফেরায় সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল কাদের ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category