সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনসুর আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কার্যালয়ের মোহাম্মদ জসীমউদ্দীন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর,সাবেক সাধারণত সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সরাইল সদর চেয়ারম্যান আবদুল জব্বার,যুবদলের আহবায়ক আবু সুফিয়ানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, বিভিন্ন মৎস্যজীবী সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরো বলেন, পরিকল্পিতভাবে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা করা গেলে দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। এ জন্য মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র সংরক্ষণ ও মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় সরাইল উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমিতি ও ব্যক্তির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


More News Of This Category