রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

সরাইলে কিশোর রায়হান হত্যার খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া এলাকার কিশোর মোঃ রায়হান (১৪) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিহত রায়হান সৈয়দটুলা উত্তরপাড়ার বাসিন্দা তকদীর হোসেন ওরফে ছোটন মিয়ার ছেলে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটি নিষ্পাপ কিশোরকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পরও অভিযুক্তদের কেউ কেউ প্রকাশ্যে ঘোরাফেরা করছে, যা নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বক্তারা আরও বলেন, রায়হানের হত্যাকারীদের বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বৃদ্ধি পাবে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। এ সময় নিহত রায়হানের পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক এলাকাবাসী মহিলাসহ উপস্থিত ছিলেন। এলাকাবাসী বলেন, “আমরা রায়হান হত্যার সুষ্ঠু বিচার চাই। খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”


More News Of This Category