বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।

রবিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় পৌরপার্কে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়।

এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনের সংসদ সদস্য মো: নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো:নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক এমপি মো: লতিফুর রহমান, জেলা আমীর মাও: আবুজার গিফারী, জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, শিবিরের শহর সভাপতি মো: ইউসুফ আল গালিব প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সংবিধানে প্রয়োজনীয় সংস্কার এনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তারা অবিলম্বে গণতন্ত্রের স্বাভাবিক ধারা ফিরিয়ে আনা এবং জনগণের অধিকার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সংবিধান সংস্কার অত্যন্ত জরুরি। এ সময় তারা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
মিছিল ও সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


More News Of This Category