*সংবাদ বিজ্ঞপ্তি*
*সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গমন করলেন সেনাবাহিনী প্রধান*
ঢাকা, ০৩ অক্টোবর ২০২৬: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সফরের প্রথম পর্যায়ে তিনি অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশগ্রহণ করবেন এবং মেলবোর্নে Deakin University পরিদর্শন করবেন।
পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ যোগদান করবেন।
#BangladeshArmy #WaqarUzZaman #BreakingNews