বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Headline :
সরাসরি সম্প্রচার —— দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি। নিয়ামতপুরে পাঁড়ইল ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: লতিফ ও দুই দালালের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার* *ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে* তেরখাদায় উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী

সংবাদ প্রকাশের পর অসহায় রাবেয়া বেগমের পাশে সাঘাটার মানবিক ইউএনও মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

সংবাদ প্রকাশের পর অসহায় রাবেয়া বেগমের পাশে সাঘাটার মানবিক ইউএনও

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের রেলওয়ে কলোনীতে ঝড়ে বসতঘর বিধ্বস্ত হয়ে মানবেতর জীবনযাপন করা অসহায় বৃদ্ধা রাবেয়া বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দৈনিক বাংলার সংবাদ অনলাইন-এ সংবাদ প্রকাশের পর রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর ভুক্তভোগীর বাড়িতে গিয়ে নগদ ৫ হাজার টাকা ও এক বস্তা শুকনা খাবার প্রদান করেন।

এ সময় তার সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রবল ঝড়ে রাবেয়া বেগমের টিনের বসতঘরের ওপর একটি বড় জামগাছ উপড়ে পড়ে ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। অসহায় ছেলেকে নিয়ে তিনি কখনও খোলা আকাশের নিচে আবার কখনও আত্মীয় স্বজনের বাড়িতে মানবেতর জীবনযাপন করছিলেন। আর্থিক অসচ্ছলতার কারণে ঘরটি মেরামত করতে না পেরে সরকারি সহায়তার আবেদন জানান তিনি। এ নিয়ে দৈনিক কলম যোদ্ধা অনলাইন-এ সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

রবিবার ইউএনও মো. আশরাফুল কবীর ও পিআইও মেহেদী হাসান ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে নগদ ৫ হাজার টাকা ও এক বস্তা শুকনা খাবার তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত রাবেয়া বেগম উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, সংবাদ প্রকাশের পর প্রশাসনের এমন দ্রুত মানবিক সাড়া প্রশংসার দাবিদার এবং অসহায় মানুষের প্রতি দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।


More News Of This Category