বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline :
দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন: যোগ্যতার মাপকাঠি কোথায়? শাহরাস্তিতে প্রাথমিকের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন ঘিরে প্রশ্ন

Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন: যোগ্যতার মাপকাঠি কোথায়?
শাহরাস্তিতে প্রাথমিকের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন ঘিরে প্রশ্ন

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি : যিনি ‘শ্রেষ্ঠ’, তাঁকে শ্রেষ্ঠ বলার মাপকাঠি কী? শাহরাস্তিতে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন ঘিরে সাধারণ শিক্ষকদের একাংশের প্রশ্ন এখন এটিই। তাঁদের অভিযোগ, যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাগত অবদানে এগিয়ে থাকা অনেক শিক্ষক কাঙ্ক্ষিত স্বীকৃতি থেকে বাদ পড়েছেন। তবে নির্বাচিত শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার আগে তাঁদের নির্বাচন প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ ছিল—সেটিই এখন বড় প্রশ্ন।

শিক্ষকদের ভাষ্য, বছরের পর বছর শ্রেণিকক্ষে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, শিক্ষার্থীদের ফলাফল ও উন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতার মতো বিষয়গুলো যথাযথ গুরুত্ব পেয়েছে কি না, তা স্পষ্ট নয়।

তাঁদের প্রশ্ন—সব প্রার্থীর জন্য কি একই মানদণ্ড প্রয়োগ করা হয়েছে? মূল্যায়নের নম্বর ও সিদ্ধান্তের ভিত্তি কি যাচাইযোগ্য?

অভিযোগের সত্যতা প্রমাণের জন্য অবশ্যই সংশ্লিষ্ট নথি ও মূল্যায়ন প্রক্রিয়া পর্যালোচনা প্রয়োজন। তাই কাউকে অভিযুক্ত নয়, বরং স্বচ্ছতার স্বার্থেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাধারণ শিক্ষকদের প্রত্যাশা—শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের মানদণ্ড ও মূল্যায়ন প্রক্রিয়া স্পষ্ট করা হোক।

কারণ ‘শ্রেষ্ঠ’ একটি সম্মান; আর সেই সম্মানের সবচেয়ে শক্ত ভিত্তি হওয়া উচিত স্বচ্ছ ও প্রমাণভিত্তিক যোগ্যতা।
গতকাল বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এত কম শিক্ষক উপস্থিত থাকার এটাও একটি কারণ। অবহেলা আর অযোগ্যকে যোগ্যতার চেয়ারে বসিয়ে দেয়ার এটাও একটি প্রতিবাদ বলা যায়। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিবেন।

উপজেলা প্রশাসন তথা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোদয় এবিষয়ে সাধারণ শিক্ষকগণ একটি ব্যাখ্যা আশা করেন।


More News Of This Category