এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার।
শেরপুরের শ্রীবরদীতে জোরপূর্বক ভূমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বুধবার বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন পার্কে ভুক্তগেীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোহেল আলম বাবু। লিখিত বক্তব্য সোহেল আলম বাবু জানান, উপজেলার কাউনের চর গ্রামের মকবুল হোসেন মগম, আমিনুল ইসলাম, আনিস মিয়া, উজ্জল মিয়া ও রোকন মিয়া নামের লোকজন আমার স্বত্বদখলীয় ৬০ শতাংশ ভূমি (বিআরএস খতিয়ান নং-৬৮১, দাগ নং-১০১০) জোরপূর্বক দখলের চেষ্টা করতেছে। এঘটনায় আমি শেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছি। মামলা দায়েরের পর তারা আমাদের বাাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ক্ষতিসাধন করে। এমনকি আমাকে প্রাণনাশেরও হুমকি প্রদান করেছে। তাদের ভয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি। তাই উক্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত স্বাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। এসময় ভুক্তভোগী আশরাফুল ্অলম, রবিউল আলম রুবেল, রিপন মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।